বিএনএ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, কারচুপি ও নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগে রাজধানীতে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও সমাবেশে উপস্থিত থাকবেন জোটের শীর্ষ নেতারাও।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের পর ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটছে। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।
এসব ঘটনার প্রতিবাদে সোমবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে।
বিএনএ/শাম্মী
![]()

