26.9 C
আবহাওয়া
৭:০৬ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৭, ২০২৬
Bnanews24.com
Home » বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দিচ্ছে না ইরান, ট্রাম্পের দাবি

বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দিচ্ছে না ইরান, ট্রাম্পের দাবি


বিএনএ, ডেস্ক :  ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া বন্ধ করা হয়েছে- এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি, ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে। একই সঙ্গে আটক বা গ্রেপ্তার ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত করা হয়েছে।’

এর আগে মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ইরানের বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান ট্রাম্প।

ওই বার্তায় তিনি দাবি করেন, বিক্ষোভ দমনে নির্বিচারে গুলি চালানো হচ্ছে। এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরানের কোনো কর্মকর্তার সঙ্গে বৈঠক না করার কথাও জানান তিনি।

পরে মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে কতজন নিহত হয়েছেন—সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য এখনো হাতে আসেনি। তবে নিহতের সংখ্যা যে উল্লেখযোগ্য, সে বিষয়ে যুক্তরাষ্ট্র প্রশাসন অবগত রয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ