33 C
আবহাওয়া
২:২৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » খুলনার সঙ্গে বন্ধ সারাদেশের রেল যোগাযোগ

খুলনার সঙ্গে বন্ধ সারাদেশের রেল যোগাযোগ

রেল লাইন

বিএনএ, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে কালীগঞ্জ একতারপুর মাঠে গোয়ালন্দ থেকে খুলনাগামী লোকাল ট্রেন নকশিকাঁথা লাইনচ্যুত হয়। লাইনচ্যুতর ঘটনায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ। উদ্ধার কাজ চলছে।

মোমারকগঞ্জ (কালীগঞ্জ) স্টেশন মাস্টার শাহাজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোয়ালন্দ থেকে লোকাল ট্রেন নকশিকাঁথা খুলনা যাওয়ার পথে কালীগঞ্জ সুন্দরপুরে পৌঁছালে এর দুইটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আসছে। এরপর উদ্ধার তৎপরতা শুরু হবে। তবে এখনও পর্যন্ত খুলনার সঙ্গে দুই পাশের সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধার কাজ চলমান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট