29 C
আবহাওয়া
১:৩৬ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ইজতেমার আখেরি মোনাজাত শুরু

ইজতেমার আখেরি মোনাজাত শুরু

মোনাজাত

বিএনএ ডেস্ক:  বাংলাদেশসহ মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। তাবলিগ জামাতের সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইজতেমার এই পর্বের আখেরি মোনাজাত শুরু হয় সকাল ১০টায়। মোনাজাত পরিচালনা করছেন তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বি বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের।

আখেরি মোনাজাতে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন। পাপ থেকে মুক্তি চেয়ে মহান আল্লাহর দরবারে তারা কান্নায় ভেঙে পড়েছেন। ইজতেমার ময়দানে জায়গা না পেয়ে অনেকে সড়কে পাটি ও পেপার বিছিয়ে মোনাজাতে অংশ নেন।

তিন দিনব্যাপী প্রথম পর্বের বিশ্ব ইজতেমার কার্যক্রম গত শুক্রবার ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়। শেষ দিন রোববার বাদ ফজর উসুলে বয়ানের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরুহয়। চলে সকাল ৯টা পর্যন্ত। এরপর তাশকিল ও হেদায়েতি বয়ান হয়। বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, ভ্রাতৃত্ব, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বয়ান দেওয়া হয়। এরপর ১০টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি