26 C
আবহাওয়া
৯:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » শেখ রাসেলের শুভসূচনা

শেখ রাসেলের শুভসূচনা

শেখ রাসেলের শুভসূচনা

বিএনএ, স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে নিজেদের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে রাসেল ক্রীড়াচক্র। শুক্রবার (১৫ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারায় সাবেক চ্যাম্পিয়নরা।

১৬তম মিনিটের মধ্যেই দুই গোলের দেখা পায় সাবেক চ্যাম্পিয়নরা। খেলার ১৩ মিনিটে গোলরক্ষক মহিউদ্দিন পোস্ট ছেড়ে বেরিয়ে এসে বল গ্লাভসে নিলে ফ্রি কিক পায় শেখ রাসেল। বক্সের বাঁ দিক থেকে ফ্রি কিকে লক্ষ্যভেদ করেন মোহাম্মদ আব্দুল্লাহ। ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়নদের দ্বিতীয় গোলটি করেন জিয়ানকার্লো লোপেস। বখতিয়ার দুইশবেকভের লং বল বক্স ছেড়ে বেরিয়ে এসে বিপদমুক্ত করতে গিয়ে পারেননি গোলরক্ষক। হেডে জাল খুঁজে নেন লোপেস। ৩৪তম মিনিটে সিয়ো জুনাপিয়োর গোলে ব্যবধান কমালেও দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ নষ্ট করায় হার সঙ্গী করে মাঠ ছাড়ে ব্রাদার্স।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ