25 C
আবহাওয়া
১১:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ‘ইত্যাদি’ এবার ফেনী পাইলট হাইস্কুল মাঠে

‘ইত্যাদি’ এবার ফেনী পাইলট হাইস্কুল মাঠে

'ইত্যাদি' এবার ফেনী পাইলট হাইস্কুল মাঠে

বিএনএ,ফেনী: ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, পর্যটন ও দর্শনীয় স্থানগুলোতে গিয়ে ধারণ করে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে প্রচার করা হয়। এরই ধারাবাহিকতায় হানিফ সংকেতের পরিচালনায় ও উপস্থাপনায় জনপ্রিয় বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির এবারের পর্ব রেকডিং করা হবে ফেনী পাইলট হাইস্কুলের মাঠে।

ইত্যাদির আগামী ৩০ ডিসেম্বরে বিটিবিতে প্রচারের জন্য ফেনী জেলার সব দর্শনীয় স্থান, ইতিহাস ও গৌরেউজ্জল স্থান ও দর্শনীয় স্থান সমূহ ধারণ করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে কলেজ ভবনের নিচে মঞ্চ করা হবে।  শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ধারণ করা হবে এবারের ইত্যাদির কিছু অংশ। এই মাঠকে ঘিরে রয়েছে মহান মুক্তিযুদ্ধের নানা ইতিহাস। অনুষ্ঠানের মঞ্চের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হবে দক্ষিণ পূর্ব বাংলার ঐতিহ্যবাহী ফেনী সরকারী কলেজের পুরনো ভবন। শুধু বড় হরফে লেখা থাকবে ইত্যাদি।

ইত্যাদির কয়েকটি অংশ ধারণ করা নিয়ে স্কুল মাঠে চলছে পুরোদমে প্রস্তুতি। ফাগুন অডিও ভিশনের প্রযোজনায় অনুষ্ঠানের বিভিন্ন পর্ব সাজিয়েছে। এর মধ্যে ফেনীর ইতিহসাস ও ঐতিহ্যকে নিয়ে লেখা ও ঢাকার শিল্পীদের কন্ঠে গাওয়া একটি গানের তালে তালে নৃত্য পরিবেশন করবে ৬০ জন ফেনী সদর সহ বিভিন্ন উপজেলার নৃত্য শিল্পী।

তাছাড়াও ‘পাহাড় নদী বহমান এই ফেনী’ গান ছাড়াও মঞ্চে সংগীত পরিবেশন করবেন শিল্পী ডলি সায়ন্তনী। এছাড়াও নানা নাতির পর্ব, দর্শক পর্ব, ফেনীর আরেক অভিনয় শিল্পী সূবর্ণা মজুমদারের পরিবেশনায় থাকবে একটি অভিনয় পর্বসহ আরো কয়েকটি স্টেইজ পারফরমেন্স, শিক্ষামূলক কয়েকটি প্রতিবেদন প্রচার করা হবে।িএছাড়া আগামী ৩০ ডিসেম্বর প্রচারিত অনুষ্ঠানে থাকবে ফেনীর একটি সেচ্ছাসেবী সংগঠন সহায়কে নিয়ে একটি প্রতিবেদন, এছাড়াও পরশুরাম নিয়ে থাকবে কয়েকটি প্রতিবেদন।

এদিকে ইত্যাদির পর্ব ধারণের কথা সবার মুখে মুখে। এ জেলা শহরসহ আশপাশের এলাকায় বইছে উৎসবের আমেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইত্যাদি ধারণ অনুষ্ঠান খবরটি নিয়ে ব্যাপক সাড়া পড়েছে।

এদিকে মঙ্গলবার অনুষ্ঠানস্থলে ধারণ করা স্থান পরিদর্শনে যান ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান ও ফেনী পৌরসভা মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইত্যাদি অনুষ্ঠানে শুধুমাত্র আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠান রেকর্ডিং স্থলে উপস্থিত থাকতে পারবেন। নিরাপত্তা ও অনুষ্ঠান রেকর্ডিংয়ের স্বার্থে ইত্যাদি কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, মঞ্চস্থলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

বিএনএ/নিজাম, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী