28 C
আবহাওয়া
২:৩৭ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » সিসিইউতে খালেদা জিয়া

সিসিইউতে খালেদা জিয়া

সিসিইউতে খালেদা জিয়া

বিএনএ, ঢাকা:  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়েছে।রোববার(১৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সিসিইউতে নেয়া হয় বলে এভারকেয়ার হাসপাতাল সূত্রে জানা যায়।

জানা যায়, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় তাকে অবজারভেশনের জন্য সিসিইউতে নেয়া হয়েছে। সিসিইউতে নেয়ার পর যে ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়, সেই পরীক্ষা চলমান রয়েছে।’

উল্লেথ্য, গুলশানের বাসভবন ফিরোজা থেকে শনিবার(১৩ নভেম্বর) বিকেলে খালেদা জিয়াকে এভারকেয়ারে নিয়ে যাওয়া হয়। বিএনপি থেকে বলা হয়, ফলোআপ চিকিৎসার জন্য তাকে আবার হাসপাতালে নেয়া হয়েছে।খালেদা জিয়াকে  এভারকেয়ারের ব্লক-বি-এর ৭২০৫ ও ৭২০৪ নম্বর কেবিনে ভর্তি করানো হয়।

এর আগে ২৬ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেয়ার পর ৭ নভেম্বর সন্ধ্যায় বাসায় ফেরেন খালেদা জিয়া।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!