20 C
আবহাওয়া
৩:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ১৮ দিনের ছেলে রেখে পার্টিতে নুসরাত

১৮ দিনের ছেলে রেখে পার্টিতে নুসরাত

নুসরাত

বিনোদন ডেস্ক: গত ২৬ আগস্ট পুত্র সন্তানের জন্ম দেন টলিউডের বহুল আলোচিত চিত্রনায়িকা ও তৃণমূলের সাংসদ নুসরাত জাহান। পুত্রের নাম রেখেছেন ঈশান জাহান। তার বয়স এখন ১৮ দিন। ছোট্ট ঈশানকে বাড়িতে রেখে কাজেও ফিরেছেন তিনি। এবার পার্টি মুডে দেখা দিলেন এই অভিনেত্রী।

শনিবার (১২ সেপ্টেম্বর) কথিত প্রেমিক যশ দাশগুপ্তের সঙ্গে পার্টি মুডে ক‌্যামেরাবন্দি হয়েছেন নুসরাত। যা দেখে হতবাক নেটদুনিয়া। এদিন রাতে কলকাতার একটি রেস্তোরাঁয় হাজির হয়েছিলেন তিনি।

সাদা শর্টস স্কার্ট আর ঘন নীল স্লিভলেস টপ, খোলা চুল আর নিউড মেক আপে লাস্যময়ী রূপে লেন্সবন্দি হন নুসরাত। আর যশের পরনে ছিল ব্লু টি-শার্ট আর জিন্স। এদিন যশ-নুসরাতের সঙ্গে ছিলেন আরেক অভিনেত্রী-মডেল ঊষসী সেনগুপ্তও। যশ-নুসরাতের সঙ্গে তোলা কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। আর তাতে এমনটা দেখা যায়।

কোনো প্রমোশনাল ইভেন্ট, না ডিনার করতে ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন তা এখনো জানা যায়নি। তবে নুসরাতের এই ছবি ফ্যান পেজ মারফত ভাইরাল নেটদুনিয়ায়। যা নিয়ে চলছে সমালোচনা। অনেকেই মন্তব্য করেছেন—বাড়িতে কী করে আয়ার কাছে দুধের ছেলেকে রেখে নুসরাতের এভাবে ঘুরে বেড়াতে হবে!

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী