34 C
আবহাওয়া
৯:২৮ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » সৌদিআরবের নতুন কোচ হচ্ছেন রবার্তো মানচিনি!

সৌদিআরবের নতুন কোচ হচ্ছেন রবার্তো মানচিনি!

ইতালির রবার্তো মানচিনি

স্পোর্টস ডেস্ক: ইতালির রবার্তো মানচিনি তার দেশের ফুটবল দলের কোচের পদ ছেড়ে দিয়েছেন এবং সৌদিআরবের জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন। আরবি ভাষার ক্রিড়া দৈনিক আরিয়াদিয়াহি এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি বলেছে যে, মানসিনি(৫৮), সম্ভবত ফরাসী হার্ভ রেনার্ডের ত্যাগ করা দায়িত্বটি গ্রহণ করবেন – যিনি মার্চ মাসে তার পদত্যাগের পর থেকে সৌদি আরব ফুটবল ফেডারেশন দ্বারা পদটি পূরণ করা হয়নি ।

হার্ভ রেনার্ডের এখন তার দেশের মহিলা দলের ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন।

রবিবার(১৩ আগস্ট ২০২৩) রাতে ইতালীয় ফুটবল ফেডারেশন মানচিনির পদত্যাগের বিষয়টি ঘোষণা দেয়।

নিশ্চিত হলে, মানসিনি হবেন সৌদি জাতীয় দলের ৪৯তম কোচ, ১৯তম ইউরোপীয় এবং প্রথম ইতালীয় কোচ হবেন।

কোচের  প্রথম কাজ হবে নভেম্বরে শুরু হওয়া ২০২৬ বিশ্বকাপের জন্য এশিয়ান বাছাইপর্ব উত্তীর্ণ করা দলকে। যেখানে জর্ডান, তাজিকিস্তান এবং কম্বোডিয়া বা পাকিস্তানের বিপক্ষে খেলবে সৌদিআরব। সূত্র : আরব নিউজ।

বিএনএনিউজ,জিএন

Loading


শিরোনাম বিএনএ
নেত্রকোনায় সড়কে মা-মেয়েসহ নিহত ৩ হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর