34 C
আবহাওয়া
৯:২৮ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » প্রয়োজনে আমি না খেয়ে থাকব কিন্তু বান্দরবানের কোনো মানুষ অভুক্ত থাকবে না-পার্বত্য মন্ত্রী

প্রয়োজনে আমি না খেয়ে থাকব কিন্তু বান্দরবানের কোনো মানুষ অভুক্ত থাকবে না-পার্বত্য মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহদুর উশৈসিং এমপি

বান্দরবান : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহদুর উশৈসিং এমপি বলেছেন, ‘বান্দরবানের মানুষের জন্য প্রয়োজন হলে দুয়ারে দুয়ারে ভিক্ষা করব তবুও কেউ অনাহারে থাকবে না।’ তিনি বলেন, ‘ প্রয়োজনে আমি বীর বাহাদুর না খেয়ে থাকব কিন্তু বন্যাকবলিত এলাকা বান্দরবানের লামা ও আলীকদমের কোনো মানুষকে না খেয়ে থাকতে দিব না।’ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট নির্দেশ দিয়েছেন , পার্বত্য অঞ্চলের কোনো মানুষের যেন অবহেলা না হয়। আমি সে লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাঠে আছি। আবেগাপ্লুত কণ্ঠে জনসমাবেশে এসব কথা বললেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

সোমবার(১৪ আগস্ট, ২০২৩ খ্রি.) বিকালে বান্দরবান জেলার লামা উপজেলা পরিষদ চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক বন্যা দুর্গত মানুষের হাতে নগদ ৫ হাজার টাকা ও ১০ কেজি করে চালের প্যাকেট বিতরণকলে মন্ত্রী বীর বাহাদুর ‍এসব কথা বলেন।

দুর্যোগকবলিত মানুষের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কল্যাণে রাজনীতি করে। দুর্যোগকালে আমার শরীরটা ভালো ছিল না। তবে আমার অস্থির মনটা বন্যাকবলিত কষ্টে থাকা মানুষের কাছে ছিল। তাই বন্যা পরবর্তীতে মানুষের পাঁশে ছুটে এসেছি।

লামা পৌরসভার উদ্যোগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও জেলা পরিষদ কর্তৃক প্রদত্ত ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে মন্ত্রী বীর বাহাদুর সবাইকে ধৈর্যশীল হয়ে মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করার আহ্বান জানান।

লামা পৌর মেয়র মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বান্দরবান জেলার সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা প্রমুখ।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
নেত্রকোনায় সড়কে মা-মেয়েসহ নিহত ৩ হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর