34 C
আবহাওয়া
৯:২৭ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফে হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

টেকনাফে হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

টেকনাফে হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ নুর মুস্তাফা (২২) নামের এক ইজিবাইক চালককে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ আগস্ট) ভোরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রঙ্গীখালী মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়।

আটক নুর মুস্তাফা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আকবর পাড়া গ্রামের আবু তাহেরের ছেলে।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইয়ুম চৌধুরী বলেন, আটক নুর মুহাম্মদ ইয়াবা পরিবহন করে এই বিষয়ে আগে থেকেই তথ্য ছিল। সর্বশেষ ভোরে তাকে আটক করে পুলিশের একটি দল। এসময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া য়ায়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানেই সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।

বিএনএনিউজ/শাহীন,বিএম

Loading


শিরোনাম বিএনএ
নেত্রকোনায় সড়কে মা-মেয়েসহ নিহত ৩ হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর