25 C
আবহাওয়া
৫:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » হাজারীবাগে পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর অভিযোগ

হাজারীবাগে পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর অভিযোগ

হাজারীবাগে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু

বিএনএ, ঢাকা: রাজধানীর হাজারীবাগ থানা পুলিশের হেফাজতে মিজানুর রহমান (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১৪ মে) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মৃতের বড় ভাই মজিবুর রহমান। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ইয়াবা ও গাঁজাসহ মিজানকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তিনি মাদকাসক্ত ও মাদক কারবারি ছিলেন। তার বিরুদ্ধে মাদকের বেশ কয়েকটি মামলাও রয়েছে।

ভাইয়ের অভিযোগ, গ্রেপ্তারের সময় হাজারীবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আজিজুল হক আসামি মিজানকে মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় পুলিশি ঝামেলায় জড়াতে চাইছেন না স্বজনরা। মিজানের স্ত্রীও তার স্বামীর মৃত্যু নিয়ে কথা বলতে রাজি হননি।

মিজানের বড় ভাই মজিবুর রহমান বলেন, মারাই যখন গেছে, এখন আর এ নিয়ে কিছু করতে চাই না। ওপরে আল্লাহ আছেন। আর কিছু বলার নেই আমার।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, মিজানের কাছে ইয়াবা পাওয়া যায়।  থানায় নিয়ে আসার সময় থানার গেটে পৌঁছলে অসুস্থ হয়ে পড়েন তিনি। তার শরীর ঘামাতে থাকে। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএ/আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর