22 C
আবহাওয়া
৮:১৫ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » পদ থেকে সরে দাঁড়ালেন দীপিকা

পদ থেকে সরে দাঁড়ালেন দীপিকা

দীপিকা

বিনোদন ডেস্ক: চলতি বছর বেশ ব্যস্ত সময় পাড় করছেন দীপিকা পাড়ুকোন। একের পর সিনেমার শিডিউল তার। এর মধ্যে অন্য কাজে একদমই সময় দিতে পারছেন না তিনি। তাই তো এবার সরে দাঁড়ালেন মুম্বাই অ্যাকাডেমি অব দ্য মুভিং ইমেজের (মামি) চেয়ারপারসনের পদ থেকে। ২০১৯ সালে মামিতে যোগ দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সামাজিক মাধ্যমে এক পোস্টে নিজের পদত্যাগের কথা জানিয়েছেন জনপ্রিয় এই তারকা।

ইনস্টাগ্রামে দীপিকা লেখেন, ‘মামির বোর্ড মেম্বার ও চেয়ারপারসন হিসেবে কাজের অভিজ্ঞতা আমার কাছে শিক্ষণীয় হয়ে থাকবে। পেশাগত ব্যস্ততার কারণে আমি মামিকে সময় দিতে পারছি না। সে কারণে মামির চেয়ারপারসন পদ থেকে সরে দাঁড়াচ্ছি। তবে আমি এর সঙ্গে আজীবন থাকব।’

উল্লেখ্য, দীপিকা এখন পুরোদমে ব্যস্ত কাজ নিয়ে। শিগগিরই শুরু করবেন ‘পাঠান’ সিনেমার শুটিং। সেই প্রস্তুতি চলতি সময়ে নিচ্ছেন তিনি। ‘ওম শান্তি ওম’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’-এর পর আবারও শাহরুখ খানের বিপরীতে ফিরছেন তিনি।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা