বিএনএ ডেস্ক: বাংলাদেশে ২০০৮ সালের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
ইইউ পর্যবেক্ষণ মিশনের প্রধান ইজাবস বলেন, এই নির্বাচনে দারুন প্রতিযোগিতা হয়েছে এবং নির্বাচন কমিশনের ভূমিকা ছিল স্বাধীন ও নিরপেক্ষ ।
তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণার সময় নারীদের ওপর হামলা হয়েছে । ২৭টি জেলায় ২০০টি জায়গায় হামলার অভিযোগ লিপিবদ্ধ করেছি।
তবে, জুলাইয়ের সামনে থাকা নারীদের নির্বাচনী প্রতিযোগিতায় হেরে যাওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।
বিএনএ/শাম্মী
![]()

