23 C
আবহাওয়া
৮:২১ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রাজধানীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু


বিএনএ, ঢাকা : রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫৫) এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকৃতপথচারী জুনায়েদ হোসেন জানান, উত্তরার আজমপুর রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন। এসময় এলাকার লোকজন তাকে উদ্ধার করে সিএনজিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরাআজমপুর থেকে সিএনজিচালক ও পথচারী মিলে ওই তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/ আজিজুল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স