34 C
আবহাওয়া
৯:২৭ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল শিশুর

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইলিয়াছ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ আগস্ট) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শিশুটি ভর্তি করা হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১১০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১৩ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১১০ জন নতুন রোগী নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৬৫ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৫৩ ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর মধ্যে চলতি আগস্ট মাসে পাওয়া যায় ১ হাজার ২৭৭ জন। চলতি বছর এখন পর্যন্ত ৩৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছে ৮ জন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
নেত্রকোনায় সড়কে মা-মেয়েসহ নিহত ৩ হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর