34 C
আবহাওয়া
৭:২৪ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » কুমিল্লায় করোনায় প্রাণ হারালেন আরও ৯ জন

কুমিল্লায় করোনায় প্রাণ হারালেন আরও ৯ জন

কুমিল্লায় করোনায় প্রাণ হারালেন আরও ৯ জন

বিএনএ কুমিল্লা: কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ জন প্রাণ হারিয়েছেন। যারা মারা গেছেন তাদের মধ্যে ছয়জন পুরুষ ও তিনজন নারী।এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার দুইজন, চান্দিনা, চৌদ্দগ্রাম, ব্রাহ্মণপাড়া, দাউদকান্দি, সদর, মুরাদনগর ও হোমনা একজন করে মারা গেছেন। এনিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮৪২ জনে।

জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় এক হাজার ১৮৯ জনের নমুনা পরীক্ষায় ২৭০ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৫ হাজার ৫৬৩ জনে। আক্রান্তের হার ২২ দশমিক ৭ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৪৮ জন, আদর্শ সদরের চারজন, সদর দক্ষিণের ৯ জন, ব্রাহ্মণপাড়ার ১৫ জন, বুড়িচংয়ের সাতজন, চান্দিনার ১০ জন, দাউদকান্দির পাঁচজন, বরুড়ার ৫২ জন, মনোহরগঞ্জের ১৫ জন, মুরাদনগরের আটজন, মেঘনার সাতজন, তিতাসের ২৩, লালমাইয়ের চারজন, হোমনার ৩১ জন,চৌদ্দগ্রামের আটজন,নাঙ্গলকোটের ১৪ জন এবং লাকসাম উপজেলার ১০ জন রয়েছেন।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
নেত্রকোনায় সড়কে মা-মেয়েসহ নিহত ৩ হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর