34 C
আবহাওয়া
৭:২৪ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহ মেডিকেলে করোনায় ১৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে করোনায় ১৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে করোনায় ১৬ জনের মৃত্যু

বিএনএ ময়মনসিংহ:ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন।

শুক্রবার(১৩ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়াও করোনা ও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ৫২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬০ জন।

হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ৩৯৬ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন বলে জানান ডা. মহিউদ্দিন খান মুন।

এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার(১২ আগস্ট) ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ‌্যান্টিজেন টেস্টে মোট ১০৭১টি নমুনা পরীক্ষা করে নতুন ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৭ শতাংশ বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
নেত্রকোনায় সড়কে মা-মেয়েসহ নিহত ৩ হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর