34 C
আবহাওয়া
৭:২৩ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » করোনা: চট্টগ্রামে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু,আক্রান্ত ৬১৬

করোনা: চট্টগ্রামে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু,আক্রান্ত ৬১৬

করোনা: চট্টগ্রামে ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু

বিএনএ চট্টগ্রাম: মহামারি করোনায় চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জনের মৃত্যু হয়েছে। ফলে জেলায় মৃতের সংখ্যা বেড়ে  দাঁড়াল ১ হাজার ১১১ জনে।

একই সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৬১৬ জনের শরীরে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ৯৩ হাজার ৮৫০ জনে দাঁড়িয়েছে।  শুক্রবার (১৩ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, একদিনে চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬১৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ৩৬৭ ও উপজেলার ২৪৯ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১০২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৯৮ জন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮০ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৮৬ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২০ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ৩৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল আরটিআরএল ১৫ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৩ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৯৬ জন এবং অ্যান্টিজেন টেস্টে ৬১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয় বলে জানান সিভিল সার্জন।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
নেত্রকোনায় সড়কে মা-মেয়েসহ নিহত ৩ হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর