34 C
আবহাওয়া
৭:২৩ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » করোনা: বিশ্বে একদিনে ১০ হাজার জনের প্রাণ গেল

করোনা: বিশ্বে একদিনে ১০ হাজার জনের প্রাণ গেল

করোনা: বিশ্বে একদিনে ১০ হাজার জনের প্রাণ গেল

বিএনএ বিশ্ব ডেস্ক: মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বেড়েই চলছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ১০ হাজার ২৯২ জন মারা গেছেন । এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা  ৪৩ লাখ ৪৭ হাজার ৮৮৮ জনে দাঁড়িয়েছে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯ হাজার ৭৭৪ জন। ফলে মহামারির শুরু হওয়ার পর থেকে ভাইরাসটিতে  মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ কোটি ৬২ লাখ ২৯ হাজার ৪৪৯ জনে।

শুক্রবার (১৩ আগস্ট) সকালে এই তথ্য জানিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার।

ওয়েবসাইটটির সবশেষ তথ্য অনুযায়ী,করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৭২ লাখ ৩ হাজার ৬৪৯ জন। আর ৬ লাখ ৩৬ হাজার ২৯৮ জন মারা গেছেন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ২ কোটি ২ লাখ ৮৫ হাজার ৬৭ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৬ হাজার ৯৬৬ জনের।

ভাইরাসটিতে আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশ ভারত। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ২১ লাখ ১৭ হাজার ৫২ জন এবং মারা গেছেন ৪ লাখ ৩০ হাজার ২৮৫ জন।

এছাড়া, ফ্রান্সে এখন পর্যন্ত  আক্রান্ত হয়েছেন ৬৩ লাখ ৯৮ হাজার ৯৮৩ জন। আর এক লাখ ১২ হাজার ৪৮৭ জন মারা গেছেন। রাশিয়ায় আক্রান্ত ৬৫ লাখ ৩৪ হাজার ৭৯১ এবং মৃত্যু এক লাখ ৬৮ হাজার ৪৯ জন।

যুক্তরাজ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৬১ লাখ ৭৯ হাজার ৫০৬ জন। আর এক লাখ ৩০ হাজার ৭০১ জন মারা গেছেন। ইতালিতে আক্রান্ত ৪৪ লাখ ২০ হাজার ৪২৯ এবং মৃত্যু এক লাখ ২৮ হাজার ৩৩৪।

স্পেনে আক্রান্ত  ৪৬ লাখ ৭৭ হাজার ৮৮৩ এবং মারা গেছেন ৮২ হাজার ৪০৭ জন। জার্মানিতে ভাইরাসটিতে  আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ১৪ হাজার ৩১৬ জন। আর ৯২ হাজার ৩৪৮ জন মারা গেছেন।

মেক্সিকোতে ৩০ লাখ ২০ হাজার ৫৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর ২ লাখ ৪৬ হাজার ২০৩ জন মারা গেছেন।তুরস্কে মহামারি ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৬০ লাখ ১৮ হাজার ৪৮৫ জন। প্রাণ গেছে ৫২ হাজার ৭০৩ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনা সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
নেত্রকোনায় সড়কে মা-মেয়েসহ নিহত ৩ হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর