29 C
আবহাওয়া
১:৩৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » কমলাপুরে ছুরিকাঘাতে রেলের গেটম্যান নিহত

কমলাপুরে ছুরিকাঘাতে রেলের গেটম্যান নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে আহত ছাত্রদলের ৩ নেতা

বিএনএ, ঢাকা: রাজধানীতে ছুরিকাঘাতে মো. শাহিন (৩৮) নামে রেলের এক গেটম্যান নিহত হয়েছেন। রোববার (১২ জুন) সন্ধ্যা ৭টার দিকে কমলাপুর রেলস্টেশনের ৮ নম্বর প্লাটফর্মের আইসিডি গেটের সামনে এই ঘটনা ঘটে।

সোমবার (১৩ জুন) সকালে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাঞ্চন শিকদার নামে একজনকে আটক করেছে পুলিশ।

নিহতের গ্রামের বাড়ি নেত্রকোনায়। তিনি মুগদা এলাকায় থাকতেন। নিহতের পরিচিত মিঠু মিয়া জানান, একমাস আগে কাঞ্চনের স্ত্রী রাশিদা বেগমকে বিয়ে করেন শাহিন। এনিয়ে কাঞ্চনের সঙ্গে শত্রুতা সৃষ্টি হয়।

কমলাপুর রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজ মাহমুদ বলেন, আমরা খবর পেয়ে মুগদা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে তার মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার (১৩ জুন) সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, পূর্বশত্রুতার জেরে শাহিনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন কাঞ্চন শিকদার নামে এক ব্যক্তি। গুরুতর আহত হলে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান এসআই।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত