31 C
আবহাওয়া
৬:৫০ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » পরকীয়ার জেরে নবববধূকে জবাই করে হত্যা,স্বামী আটক

পরকীয়ার জেরে নবববধূকে জবাই করে হত্যা,স্বামী আটক


বিএনএ,নোয়াখালী: নোয়াখালী  নোয়াখালীর কবিরহাট উপজেলায় নববধূকে জবাই করে হত্যা করেছে স্বামী। এমন লোমহর্ষক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকান্ডস্থলে শত-শত মানুষ ভীড় জমায়। নিহত স্ত্রীর নাম গৃহবধূ রুপালী বেগম (২০) উপজেলার কবিরহাট পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের মনির চৌকিদারের বাড়ির সিরাজ মিয়ার মেয়ে। রোববার (১২ জুন) সকাল পৌনে ৯টার দিকে ময়নাতদন্তের মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পূর্ব সোনাদিয়া গ্রামের আবু তাহের বাবুল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক স্বামী ইউসুফ নবী রুবেলকে (২৬) রক্তমাখা ছোরাসহ আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। সে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পূর্ব সোনাদিয়া গ্রামের আবু তাহের বাবুল মেম্বারের বাড়ির মৃত সিরাজ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন,গত তিন মাস আগে পারিবারিক ভাবে রুবেলের সাথে বিয়ে হয় রুপালী বেগমের। কিছু দিন আগ থেকেই পরকীয়ার জের ধরে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কলহ দেখা দেয়। এ পরকীয়ার জেরে শনিবার দিবাগত রাতে তাদের মধ্যে বাকবিন্ডা দেখা দেয়। একপর্যায়ে স্বামী রুবেল তার স্ত্রী পারভীনকে গায়ের ওড়না দিয়ে হাত-পা বেঁধে ফল কাটার চুরি দিয়ে গলায় জবাই করে হত্যা করে।

ওসি আরো জানায়, ওই সময় ঘরে থাকা বৃদ্ধ মায়ের শোরচিৎকারে বাড়ির লোকজন এসে হত্যাকারীকে আটক করে।। প্রাথমিক ভাবে জানা যায়,পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ব্যবহৃত রক্তমাখা ছোরা হত্যাকারীর দেখানো মতে ঘরের দরজার ওপর থেকে উদ্ধার করা হয়।পরকীয়ার ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ভাসুর রফিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় এনে রাখা হয়েছে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের বিয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনএ/ গিয়াসউদ্দিন রনি, ওজি

Loading


শিরোনাম বিএনএ
চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের