20 C
আবহাওয়া
৪:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে জরিমানা

আনোয়ারায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে জরিমানা


বিএনএ, চট্টগ্রাম: প্রতীক পেয়ে প্রচারণা শুরুর প্রথম দিনেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রামের আনোয়ারায় দুই চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানো হয়েছে। পাশাপাশি দুইজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ মে) সন্ধ্যায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাজহারুল ইসলাম চৌধুরী এ জরিমানা আদায় করেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সোমবার বিকেলে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের উত্তর পাশে মিলিত হয় আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী এম এ মান্নান চৌধুরীর সমর্থকরা৷ অপরদিকে, চাতরী চৌমুহনী বাজারের দক্ষিণ পাশে অপেক্ষা করে চেয়ারম্যান প্রার্থী কাজী মোজাম্মেল হকের অনুসারীরা। পরে উভয় প্রার্থীর সমর্থকরা মিছিল ও শোডাউন করলে সড়কে যান চলাচলের পাশাপাশি ভোগান্তির শিকার হন সাধারণ লোকজন। এ কারণে ওই দুই প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. শহীদুল ইসলাম প্রামাণিক।

নোটিশে বলা হয়েছে,আগামী ২৪ ঘন্টার মধ্যে স্বাক্ষরকারীর কার্যালয়ে গিয়ে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না সেই মর্মে লিখিত জবাব দিতে বলা হয়।

এদিকে, ওই দুই প্রার্থীকে একই কারণে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাজহারুল ইসলাম চৌধুরী।

ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাজহারুল ইসলাম চৌধুরী।

বিএনএনিউজ /নাবিদ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী