28 C
আবহাওয়া
৩:০৪ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » তারেক রহমানকে নরেন্দ্র মোদীর অভিনন্দন

তারেক রহমানকে নরেন্দ্র মোদীর অভিনন্দন


বিএনএ, ঢাকা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপির ‘সুস্পষ্ট জয়ের’ কথা উল্লেখ করে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

সামাজিক মাধ্যম এক্সে (আগের টুইটার) একটি পোস্টে তিনি লিখেছেন, “আমি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সুস্পষ্ট জয়ের পথে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার জন্য মি. তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই”।

“এই বিজয় বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে,” লিখেছেন তিনি।

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আগ্রহ প্রকাশ করে তিনি লিখেছেন, “আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরো জোরদার করতে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রা অগ্রসর করতে আপনার সাথে কাজ করার অপেক্ষায় রইলাম”।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ