28 C
আবহাওয়া
৪:৩০ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » বায়তুল ইজ্জত বর্ডারগার্ড স্কুলের বার্ষিক ক্রীড়া সমাপ্ত

বায়তুল ইজ্জত বর্ডারগার্ড স্কুলের বার্ষিক ক্রীড়া সমাপ্ত

সাতকানিয়ার বায়তুল ইজ্জত বর্ডারগার্ড পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা

বিএনএ, সাতকানিয়া(চট্টগ্রাম):  সাতকানিয়ার বায়তুল ইজ্জত বর্ডারগার্ড পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারি)অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ডারগার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহ্সান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সাতকানিয়ার বায়তুল ইজ্জত বর্ডারগার্ড পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা
বায়তুল ইজ্জত বর্ডারগার্ড পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভায়

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিটিসিএন্ডসি এর ডেপুটি কমান্ড্যান্ট ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সভাপতি কর্ণেল মো: মারুফুল আবেদীন ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিলুর রহমান, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উননবী খোকন সহ বিজিটিসিএন্ডসি এর অফিসার্সবৃন্দ,বর্ডারগার্ড পাবলিক স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রী,ছাত্র ছাত্রীদের অভিভাবক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন ।

ক্রীড়া প্রতিযোগিতায় পদ্মাহাউস, মেঘনাহাউস, যমুনাহাউস ও কর্ণফুলীহাউস বিভিন্ন ইভেন্টে অর্ধশতাধিক প্রতিযোগীরা অংশ গ্রহণ করেন।

এসএমএনকে,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!