34 C
আবহাওয়া
৬:৪৯ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » স্টিকি নোটের ডিজাইনে পরিবর্তন আনছে মাইক্রোসফট

স্টিকি নোটের ডিজাইনে পরিবর্তন আনছে মাইক্রোসফট


বিএনএ : ব্যবহারকারীদের সুবিধার্থে স্টিকি নোট অ্যাপের ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আনতে কাজ করছে মালিকানা প্রতিষ্ঠান মাইক্রোসফট। নিত্যদিনের বিভিন্ন কাজ সম্পর্কে অবগত থাকার জন্য কম্পিউটারে এ অ্যাপস’ টা ব্যবহার করা হয়।

সম্প্রতি উইন্ডোজ ইনসাইডার ফায়ারকিউব নতুন ডিজাইনের স্টিকি নোটের স্ক্রিনশট প্রকাশ করেছে। যেখানে অ্যাপের লোগোর রঙে হালকা পরিবর্তন আনা হয়েছে। মূলত ওয়াননোট প্ল্যাটফর্মের সঙ্গে গভীরভাবে কাজ করার বিষয়ে স্টিকি নোটের অংশগ্রহণের বিষয়টি লোগোয় ফুটে উঠেছে। তবে স্টিকি নোটের বিভিন্ন ফিচার ও কার্যক্রম আগের মতোই রয়েছে।

নতুন ডিজাইনে নোটগুলো আগের মতো আয়তাকার বক্স হিসেবেই আসবে। তবে ব্যবহারকারীদের সুবিধার্থে এগুলোকে রিসেন্ট নোটস নামের একটি গ্রুপে দেখানো হবে। ভিজ্যুয়াল ডিজাইন পরিবর্তনের অংশ হিসেবে স্টিকি নোট অ্যাপে আলাদা সার্চবার যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারী চাইলে পুরনো নোট খুঁজে পাবে। এ ছাড়া অ্যাপে নোট লেখার জন্য আলাদা পপ-আউট উইন্ডোও যুক্ত করা হয়েছে।

প্রথমে উইন্ডোজ ১০-এর জন্য শুধু স্টিকি নোট আনা হয়। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে এটি যুক্ত করা হয়। এর মাধ্যমে ব্যবহারকারীদের জন্য ক্রস ডিভাইস কানেকশন নিশ্চিত করা হয়।

এর আগেও ওয়াননোটের সঙ্গে স্টিকি নোটকে যুক্ত করেছিল মাইক্রোসফট। ফলে ওয়াননোট অ্যাপ থেকে সহজে বিভিন্ন ডিভাইসে নোট দেখা যেত। ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা দিতে প্রতিনিয়ত এর সেবায় পরিবর্তন আনছে মাইক্রোসফট।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু