20 C
আবহাওয়া
৬:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » কুবিতে গল্পে আড্ডায় সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কুবিতে গল্পে আড্ডায় সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কুবিতে গল্পে আড্ডায় সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএনএ,কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস) এর আয়োজনে  ‘গল্পে আড্ডায় সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালার ৫ম পর্ব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লব ও সভাপতি তানভীর সাবিকের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক ও এবয় ফিচার রাইটার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মুতাসিম বিল্লাহ।

তিনি বলেন “ফিচার একটি ভিন্নধর্মী কাজ। যারা ফিচার লিখতে পারেন তারা ব্যতিক্রমধর্মী সব অভিজ্ঞতার মুখোমুখি নিজেকে মেলে ধরার সুযোগ পান। পাশাপাশি সাংবাদিকতার মূলমন্ত্র আত্মস্থ করার একটি কার্যকরী পদক্ষেপ। আরেকটি দিক হল যারা ফিচার লিখতে অভ্যস্ত তারা কখনও হতাশ হন না। কারন তারা জীবনে বহু মানুষের চরম দুর্দিনের কথা লেখনীতে তুলে ধরেন। যার উপলব্ধি লেখককে পরিমার্জিত হতে সহায়তা করে।”

সভাপতির বক্তব্যে তানভীর সাবিক বলেন, “আমরা বরাবরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংবাদিকতা এবং লেখালেখির চর্চা বৃদ্ধিতে উৎসাহ প্রদান করে থাকি। এই গল্পে আড্ডায় সাংবাদিকতা তারই পরিক্রমা। আমরা বিশ্বাস করি সামাজিক বাস্তবতা তুলে আনার জন্য সেই সমাজের লেখকদের ভূমিকা অপরিহার্য। ”

এছাড়া কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সমিতির সদস্যরা এবং সাংবাদিকতায় আগ্রহী বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/হাবিবুর রহমান,মনির

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী