26.9 C
আবহাওয়া
৭:২০ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৭, ২০২৬
Bnanews24.com
Home » প্লট দুর্নীতি,শেখ হাসিনাসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি

প্লট দুর্নীতি,শেখ হাসিনাসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি


বিএনএ, ঢাকা: পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপসহ ১৮ জনের রায়ের দিন ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ-৪ আদালতের বিচারক রবিউল আলমের আদালত এ রায়ের দিন নির্ধারণ করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ ১৬ জনকে আসামি করা হয়। তবে, তদন্ত শেষে আরও দুজনকে যুক্ত করে মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

উল্লেখ্য, ক্ষমতার অপপ্রয়োগ করে শেখ হাসিনা পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের ও পরিবারের নামে ৬০ কাঠা জমি নেওয়ার অভিযোগে ৬টি মামলা করে দুদক। এর মধ্যেই ৪টি মামলায় শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।.

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ