32 C
আবহাওয়া
১:৫৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » তিন ঘণ্টা পর রাজশাহী লাইনের রেল যোগাযোগ স্বাভাবিক

তিন ঘণ্টা পর রাজশাহী লাইনের রেল যোগাযোগ স্বাভাবিক

তিন ঘণ্টা পর রাজশাহী লাইনের রেল যোগাযোগ স্বাভাবিক

বিএনএ, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার আবদুর রশিদ। সোমবার (১৩ জানুয়ারি) তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে উদ্ধারকাজ শেষে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল চলাচল শুরু হয়।

এর আগে, সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার আবদুর রশিদ বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর