18 C
আবহাওয়া
১০:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » আবারও আন্দোলনে যাচ্ছে চবি শিক্ষক সমিতি

আবারও আন্দোলনে যাচ্ছে চবি শিক্ষক সমিতি


বিএনএ, চবি :উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে আবারো তিন দিনের আন্দোলনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি। আগামী ১৪, ১৫ ও ১৬ জানুয়ারি রোববার, সোমবার ও মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা  হবে।

শনিবার (১৩ জানুয়ারি) শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালিত ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে শিক্ষক সমিতি লিখিত ও মৌখিকভাবে উপাচার্য এবং উপ-উপাচার্য মহোদয়কে বিভিন্ন দাবি জানিয়ে আসছিলো। সর্বশেষ গত বছরের ১৭ ডিসেম্বর আইন ও বাংলা বিভাগে বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করে অনুষ্ঠেয় নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে উপাচার্যের সাথে সাক্ষাৎ ও উদ্ভূত চরম অনাকাঙ্খিত পরিস্থিতিতে শিক্ষক সমিতির উদ্যোগে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলন কর্মসূচি পালিত হয়ে আসছিলো। শীতকালীন ছুটি এবং ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পরিপ্রেক্ষিতে উক্ত আন্দোলন কর্মসূচি ডিসেম্বরের ২২ তারিখ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত স্থগিত ছিল।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদ ২০২৩’র সভায় (জরুরি) উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে ৩ দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করার এবং দাবি আদায়ের লক্ষ্যে পরবর্তী আন্দোলন কর্মসূচি নির্ধারণ ও ঘোষণার জন্য শিক্ষক সমিতির সমম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে দায়িত্ব প্রদান করা হলো।

বিশ্ববিদ্যালয়ে আইনের শাসন সমুন্নত রাখা এবং শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার স্বার্থে সম্মানিত শিক্ষকগণকে সমিতি ঘোষিত আন্দোলন কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য উদাত্ত আহবান জানানো যাচ্ছে।

বিএনএ/ সুমন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী