29 C
আবহাওয়া
৮:৩২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ১১ সন্তানের মা হতে চান প্রিয়াঙ্কা

১১ সন্তানের মা হতে চান প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ১১ সন্তানের মা হতে চান। নিক জোনাসের সঙ্গে সংসার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেন এই তারকা। সেখানেই ৩৮ বছর বয়সী অভিনেত্রী জানান, ১১ সন্তানের মা হতে চান তিনি!

দ্য সানডে টাইমসের ওই সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়াকে জিজ্ঞেস করা হয়, তিনি কয়টি সন্তান নিতে চান। উত্তরে প্রিয়াঙ্কা হেসে বলেন, ১১ সন্তান নিতে চান তিনি। তাদের নিয়ে গড়তে চান একটি ক্রিকেট টিম। এরপর একটু ভেবে বলেন, ‘১১ সন্তান অবশ্য অনেক। আমি আসলে শিওর নই।’

সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা মুখ খোলেন নিক জোনাসের সঙ্গে তার ১০ বছরের বয়সের ব্যবধান নিয়েও। প্রিয়াঙ্কার মতে, বয়সের এই পার্থক্য তাদের ভালোবাসায় কোনো প্রভাব ফেলতে পারে না। কারণ, স্বামী নিকের সঙ্গে তার বোঝাপড়া অনেক ভালো।

উল্লেখ্য, ২০১৮ সালের ১ ডিসেম্বর মার্কিন পপ তারকা নিক জোনাসকে বিয়ে করেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। রাজস্থানের উমেদ ভবনে আয়োজন করা হয় প্রিয়াঙ্কা-নিকের রাজকীয় বিয়ের।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী