29 C
আবহাওয়া
১২:৫৭ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপি-জামায়াতের ভূমিকা নিয়ে যা বললেন হাসনাত

বিএনপি-জামায়াতের ভূমিকা নিয়ে যা বললেন হাসনাত

বিএনপি-জামায়াতের ভূমিকা নিয়ে যা বললেন হাসনাত

বিএনএ, ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কেমন ছিল এ নিয়ে কথা বলেছেন আন্দোলনের আলোচিত সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তার মতে, আন্দোলনে রাজনৈতিক দলগুলোর অবদান খাটো করে দেখার সুযোগ নেই। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের আলোচনা অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন তিনি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরেক সমন্বয়ক সারজিস আলম।

অনুষ্ঠানে আন্দোলনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে হাসনাত বলেন, ‘আন্দোলনে আলেম সমাজ, বিএনপি, জামায়াত, শিবির তথা আওয়ামী ফ্যাসিবাদী শক্তি ব্যতীত সবার উপস্থিতি ছিল। ওই আন্দোলন ছিল মূলত বাংলাদেশ বনাম ফ্যাসিবাদ।’

তিনি বলেন, এই আন্দোলন শুধু ৩৬ দিনের আন্দোলন ছিল না। ১৬ বছর ধরে রাজনৈতিক দলগুলো বিভিন্ন পরিসরে এই আন্দোলন চালিয়ে এসেছে। সুতরাং কোনো রাজনৈতিক দলের অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি