28 C
আবহাওয়া
১১:১১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » মাহাথির মোহাম্মদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন

মাহাথির মোহাম্মদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন


বিএনএ, বিশ্বডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আবারও নির্বাচনে প্রার্থী হচ্ছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) তিনি তার প্রার্থীতা ঘোষণা করেন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ৯৭ বছর বয়সী মাহাথির জানান, নিজ সংসদীয় আসন লাংকাউই থেকে লড়বেন তিনি। এটিই তার শেষ নির্বাচন হতে যাচ্ছে বলেও জানান তিনি।

এবারের নির্বাচনে তিনি তার নিজ দল হোমল্যান্ড ফাইটার্স পার্টির হয়ে নির্বাচনে প্রার্থী হবেন। নির্বাচনে প্রার্থী হলেও প্রধানমন্ত্রী পদের জন্য লড়বেন না বলে জানান তিনি। মাহাথির জানিয়েছেন, আসন্ন নির্বাচনে তার দল ১২০টি আসনে প্রার্থী দেবে।

এর আগে সোমবার মালয়েশিয়ার পার্লামেন্ট ভেঙে দেন সেদেশের প্রধানমন্ত্রী ইসমাইল সাব্রি ইয়াকুব। এর ফলে আগামী নভেম্বরের মধ্যে মালয়েশিয়ায় জাতীয় নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা তৈরি হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করতে পারে।

মাহাথির মোহাম্মদ একটানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে স্বেচ্ছায় পদত্যাগ করে রাজনীতি থেকে অবসর নেন তিনি। অবসর গ্রহণের দীর্ঘ ১৫ বছর পর ৯২ বছর বয়েসে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ব্যাপক দুর্নীতি সংশ্লিষ্টতার কারণে মাহাথির মোহাম্মদ আবারও রাজনীতিতে আসেন। ২০১৮ সালের ৯ মে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে জয়ের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। ২০২০ সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩