20 C
আবহাওয়া
৪:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » আগামী এক বছরের মধ্যে ভিক্ষুকমুক্ত হবে বাংলাদেশ : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আগামী এক বছরের মধ্যে ভিক্ষুকমুক্ত হবে বাংলাদেশ : জনপ্রশাসন প্রতিমন্ত্রী


বিএনএ, মেহেরপুর : জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, পুনর্বাসন করার মাধ্যমে আগামী এক বছরের মধ্যে দেশকে ভিক্ষুকমুক্ত করা হবে। তাই এ মহৎ কাজে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে মেহেরপুরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ৩০ জন ভিক্ষুকের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন আরো বলেন, শুধু ভিক্ষুকই না, দেশের প্রতিটি মানুষ যাতে ভালো থাকে বর্তমান সরকার সেই উদ্যোগ গ্রহণ করেছে। এর আগে ভিক্ষুকদের পুনর্বাসন করা নিয়ে কোন সরকারই কোন উদ্যোগ নেয়নি। বর্তমান সরকার ভিক্ষুকদের পুনর্বাসন করার পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

মেহেরপুর জেলায় ৬৪৪ জন ভিক্ষুক আছে। পর্যায়ক্রমে সবাইকে পুনর্বাসন করা হবে। জেলায় ৩০ জন ভিক্ষুকের মাঝে ১৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজসেবা ও জেলা প্রশাসন আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, জেলা ক্রীড়া অফিসার আরিফ হোসেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী