27.9 C
আবহাওয়া
৯:১৮ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » কোনো দেশ বা সংস্থা রাজনৈতিক সংলাপের প্রস্তাব দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কোনো দেশ বা সংস্থা রাজনৈতিক সংলাপের প্রস্তাব দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী


বিএনএ, ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সংলাপ আহবান বা সংলাপে সহায়তার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো প্রস্তাব পায়নি।

রোববার (১১ জুন) তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, এমনকি নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমান সাংবিধানিক বিধান বহির্ভুত কোনো কাঠামোগত পরামর্শও আমরা পাইনি কোন বিদেশী মহল থেকে। প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দলের রাজনৈতিক নেতৃত্ব কেন এমন কথা বলছে, সে ব্যাপারে কোনো ধারণাও নেই তার।

রাজনৈতিক সংলাপ শুরু করার বিষয়ে সরকার কোনো বিদেশী রাষ্ট্রের চাপের মধ্যে আছে কিনা-  এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “চাপের কথা ভুলে যান, আমরা কোনো দেশ বা সংস্থার কাছ থেকে এমন কোনও প্রস্তাব পাইনি।

জাতিসংঘের সম্পৃক্ততা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোন প্রয়োজন নেই। যুদ্ধ বা ব্যাপক সংঘাতময় পরিস্থিতিতেই জাতিসংঘকে ভুমিকা রাখতে হয়।”

তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন কাজ করছে এবং নির্বাচন কমিশনের আমন্ত্রণে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকরা আসবেন। এদেশ সফরকালে বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষনের সুবিধার্থে পররাষ্ট্র মন্ত্রণালয় ইসির নির্দেশনা মেনে চলবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি