বিএনএ নিউজ টুয়েন্টিফোর ওয়েব পোর্টাল এবং ইউটিউব চ্যানেলে গত ৭ই এপ্রিল জেনারেল মতিনের হস্তক্ষেপে প্রাণে বাচেঁন তারেক রহমান শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন ইউসেপ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক, সাবেক স্বরাস্ট্র সচিব ড. মো. আব্দুল করিম। গত ৯ ই এপ্রিল তার স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে দাবি করা হয়, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ‘তারেক রহমানের উপর নির্যাতন এর সংক্রান্ত প্রকাশিত সংবাদটি সত্য নয়।
ইউসেপ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক, সাবেক স্বরাস্ট্র সচিব ড. মো. আব্দুল করিম প্রতিবাদ লিপিতে দাবি করেন, “জনাব তারেক রহমানের ওপর নির্যাতন করা হয়নি মর্মে স্বরাষ্ট্র সচিব হিসেবে আমি কখনো কোন বক্তব্য দেইনি। বগুড়ার একটি থানায় জনাব তারেক রহমানের উপর নির্যাতন সম্পর্কিত পত্রিকায় প্রকাশিত একটি ছবি সম্পর্ক প্রেস কনফারেন্সে আমি বলেছিলাম যে বগুড়া থানায় এক বন্দির উপর নির্যাতন করা হচ্ছে মর্মে যে ব্যক্তির ছবি ১৬-১-২০০৮ তারিখের পত্রিকায় ছাপানো হয়েছিল সে ছবিটি আসলে জনাব তারেক রহমানের নয়। সেটি রতন নামে আর এক ব্যক্তির ছবি। পুরনো একটি ছবিকে জনাব তারেক রহমানের নির্যাতনের ছবি বলে পত্রিকায় ছাপা হয়েছিল। যে কোন বন্দী কে থানায় নিয়ে নির্যাতন করা সম্পূর্ণ বেআইনি। সে কারনে বগুড়ার সংশ্লিষ্ট থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছিল। সেদিনের ভিডিওটি পরীক্ষা করলে আমার বক্তব্যের সত্যতা পাওয়া যাবে। এ ব্যাপারে ১৭-১- ২০০৮ তারিখের The Daily Star পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল’’।
প্রতিবাদ লিপিতে সাবেক স্বরাষ্ট্র সচিব মো. আব্দুল করিম তার বক্তব্যের সপক্ষে ডেইলি স্টার পত্রিকার একটি লিঙ্ক https://www.thedailystar.net/news-detail-19712 সংযুক্ত করেন।
বিএনএ/ওজি
![]()

