25 C
আবহাওয়া
২:২১ অপরাহ্ণ - মে ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ‘খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র’

‘খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র’


বিএনএ, ডেস্ক : ২১ ঘণ্টায় কয়েক দফা বৈঠক হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র—দুপক্ষই নিজেদের সিদ্ধান্তে অনড়। চুক্তি ছাড়াই বৈঠক শেষ হল। দাবি পূরণ না হওয়ায় যুক্তরাষ্ট্র নাখোশ।

ইরান দাবি করছে, অর্ধ পৃথিবী ঘুরে আসা যুক্তরাষ্ট্র খালি হাতে ফিরছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, কোনো অগ্রগতি তখনই সম্ভব হবে যখন ওয়াশিংটন তেহরানের ভাষায় ‘অযৌক্তিক দাবি’ থেকে সরে আসবে।

এ দিকে দীর্ঘ আলোচনার পরও কোনো শান্তি বা সমঝোতা চুক্তি ছড়াই ফিরে যাচ্ছেন দুই দেশের প্রতিনিধিরা। তবে আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার অজুহাত খুঁজছিল যুক্তরাষ্ট্র— এমন দাবি ইরানের। ইরানি প্রতিনিধি দলের সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদামাধ্যম ফার্স নিউজ জানিয়েছে এমন তথ্য।

প্রতিবেদনের তথ্যানু্যায়ী, হরমুজ প্রণালি, পরমাণু প্রকল্পসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের প্রতিনিধিদের মত পার্থক্যের কারণেই ব্যর্থ হয়েছে বৈঠক। যুদ্ধের ময়দানে হেরে যাওয়ার পর মুখ রক্ষার প্রয়োজনে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র। হামলা চালিয়ে যা অর্জন করতে পারেনি, আলোচনার টেবিলে তা পেতে চেয়েছিলো।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ