28 C
আবহাওয়া
৪:০৯ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল দুপুরে

মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল দুপুরে

মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল দুপুরে

বিএনএ, ঢাকা: সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল রোববার (১২ মার্চ) দুপুরে প্রকাশ করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের (পুরাতন) সভাকক্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এবার এমবিবিএস কোর্সে ভর্তির জন্য আবেদন করেছেন ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন। সরকারি ও বেসরকারি ১০৮টি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি।

ফল প্রকাশের পর তিনভাবে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ঢুকে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল জানা যাবে।

এছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। পাশাপাশি এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। আবেদন করার সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে ফলাফল পাঠিয়ে দেওয়া হবে।

বিএনএ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!