28 C
আবহাওয়া
১১:৩২ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » বাসেই হেলপারকে কুপিয়ে হত্যা

বাসেই হেলপারকে কুপিয়ে হত্যা

বাসেই হেলপারকে কুপিয়ে হত্যা

বিএনএ, খুলনা : খুলনা নগরীর শিববাড়ী মোড়ে সাব্বির (২৬) নামে সোহাগ পরিবহনের এক হেলপারকে বাসের মধ্যেই কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে পুলিশ ধারণা কর‌ছে। নিহত সাব্বিরের বাড়ি বাগেরহাট জেলায়।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক জানান, বৃহস্পতিবার রাতে সোহাগ পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো ব -১৪-৭১৫৩) নগরীর শিববাড়ী মোড়ে কাউন্টারের সামনে রাখা হয়। এরপর চালক চলে যান। কিন্তু হেলপার সাব্বির বাসেই থেকে যান বলে জানিয়েছেন কাউন্টারের অন্যান্যরা। পরে সাব্বিরে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতসহ তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

হত‌্যার রহস‌্য উদঘাটন ও জ‌ড়িত‌দের শনা‌ক্তে পু‌লি‌শের তদন্ত কার্যক্রম চল‌ছে ব‌লেও জানান তি‌নি।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ