27.9 C
আবহাওয়া
৮:০১ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার: আসিফ মাহমুদ

ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার: আসিফ মাহমুদ

ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার:আসিফ মাহমুদ

বিএনএ, কুমিল্লা : বর্তমান সরকার ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে  এসেছে। জাতীয় স্বার্থকে সামনে রেখে পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে। জাতীয় স্বার্থ কম্প্রোমাইজ করে অন্তর্বর্তী সরকার কোন পররাষ্ট্র সম্পর্ক বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার কোটবাড়িতে আন্তর্জাতিক প্রতিনিধি দলের এক কর্মশালায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য শেষে আসিফ মাহমুদ এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এলজিআরডি উপদেষ্টা বলেন, সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচনের বিষয়ে কোন ব্যবস্থা নেওয়া যায় কিনা , এ বিষয়ে সংস্কার কমিশনের কাজ শেষ হলে উদ্যোগ নেওয়া হবে।

বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের গবেষণা বিভাগের প্রধান ড. খুশনুদ আলী।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি