28 C
আবহাওয়া
৯:০৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » ৪ কোটি ৩০ লাখ টাকার ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

৪ কোটি ৩০ লাখ টাকার ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

৪ কোটি ৩০ লাখ টাকার ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে ৪ কোটি ৩০ লাখ টাকার ১ কোটি ৪৩ হাজার ১৭৫ ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার ( ১০ ডিসেম্বর) পটিয়া থানাধীন পটিয়া বাইপাস রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-কক্সবাজারের উখিয়া থানার পূর্ব ফারীর বিল এলাকার মো.হোসেনের ছেলে নুরুল ইসলাম(৪৩) এবং একই এলাকার আঞ্জুমান পাড়ার শামছুল হকের ছেলে মাহমুদুল হক প্রকাশ লালু(২৪)।

র‌্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল বলেন, কতিপয় মাদক কারবারি যাত্রীবাহী বাস যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১০ ডিসেম্বর সকাল সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে পটিয়া বাইপাস রোড এলাকায় রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এক পর্যায়ে র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি যাত্রীবাহী বাস থামানোর সংকেত দিলে বাসটি র‌্যাবের চেকপোস্টের সামনে থামায়। এ সময় বাস থেকে নেমে দুইজন ব্যক্তি প্লাস্টিকের বস্তা নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের গ্রেপ্তার করে। তাদের হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১ লাখ ৪৩ হাজার ১৭৫ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ কোটি ৩০ লক্ষ টাকা বলে তিনি জানান।

 

তারা দীর্ঘ দিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।  গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

 

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত