27.9 C
আবহাওয়া
৭:০৮ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ৩ বিশেষ সহকারী নিয়োগ

৩ বিশেষ সহকারী নিয়োগ


বিএনএ ডেস্ক : প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে তিনজন নিয়োগ পেয়েছেন। তারা হচ্ছেন, খোদা বকশ চৌধুরী, ড. সায়েদুর রহমান এবং অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম । একই সঙ্গে তিনজনের হাতে তিনটি মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ রোববার (১০ নভেম্বর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা খোদা বকশ চৌধুরী, ড. সায়েদুর রহমান এবং অধ্যাপক ড. এম আমিনুল ইসলামকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান করেছেন।

রুলস অব বিজনেস অনুযায়ী খোদা বকশ চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সায়েদুর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং আমিনুল ইসলামকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি