31 C
আবহাওয়া
৩:৫৫ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » উপজেলা-পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী যারা

উপজেলা-পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী যারা

রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ আজ

বিএনএ ঢাকা:  ৯টি উপজেলা এবং একটি পৌরসভা উপনির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার (১১ সেপ্টেম্বর) গণভবনে দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এটি চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

একই সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি কাউন্সিলর উপনির্বাচনে দলীয় মনোনয়নও চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রার্থীরা হলেন, ফেনী সদর উপজেলা পরিষদে শুসেন চন্দ্র শীল, চাঁদপুর শাহরাস্তি উপজেলা পরিষদে নাছরিন জাহান চৌধুরী, নরসিংদী সদর উপজেলা পরিষদে আফতাব উদ্দিন ভূঞা, নারায়ণগঞ্জ উপজেলা পরিষদে মো. সামসুল ইসলাম ভুঁইয়া।

কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলা পরিষদে রকিবুল হাসান চৌধুরী, মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলা পরিষদে ভানু লাল রায়, নেত্রকোনা খালিয়াজুরী উপজেলা পরিষদে রাব্বানী জব্বার।

যশোর সদর উপজেলা পরিষদে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, বাগেরহাট কচুয়া উপজেলা পরিষদে নাজমা সরোয়ার  ও রাজশাহী গোদাগাড়ী পৌরসভায় মো. অয়েজ উদ্দিন বিশ্বাস।

এছাড়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর উপনির্বাচনে জিয়াউল হককে মনোনয়ন দেয়া হয়েছে।

মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত লে. কর্নেল ফারুক খান, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও আবদুস সোবহান গোলাপ।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬৫