28 C
আবহাওয়া
৯:৪৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » রোটারী ক্লাব অব ফেনী মিডটাউনের সাপ্তাহিক সভা অনুষ্ঠিত

রোটারী ক্লাব অব ফেনী মিডটাউনের সাপ্তাহিক সভা অনুষ্ঠিত


বিএনএ,ফেনীঃরোটারী ক্লাব অব ফেনী মিডটাউনের ২০২০-২১ রোটাবর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টায় ফেনী শহরের সিজলার চাইনিজ রেস্টুরেন্টে হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় ডিস্ট্রিক্ট গভর্ণরের প্রতিনিধি ইন্জিনিয়ার মতিউর রহমান নতুন কমিটির প্রেসিডেন্ট ও সেক্রেটারীর কাছে কলার ও চার্টার হস্তান্তর করেন।

রোটাবর্ষের প্রথম সভায় একটি প্রজেক্ট বাস্তবায়ন করা হয়। প্রজেক্টটি হচ্ছে একজন পঙ্গু মহিলাকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।সভায় উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্ণর নমিনি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ডিস্ট্রিক্ট ফিউচার ফার্স্ট লেডি সাবিনা ইসলাম, ডিস্ট্রিক্ট সেক্রেটারী জালাল উদ্দিন বাবলু, ডিস্টিক্ট কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম মজুমদার সোহেল, জোনাল সেক্রেটারী জানে আলম ভূঁইয়া পারভেজ, এসিস্টেন গভর্নর রোটারিয়ান চঞ্চল দে সরকার ও রোটারিয়ান হানিফ মজুমদার মিন্টু, জোনাল চেয়ার রোটারিয়ান আবুল কাশেম, ডিজি সাপোর্ট টিম মেম্বার রোটারিয়ান আবু নাসের, রোটারী ক্লাব অব ফেনী অপরূপার প্রেসিডেন্ট রোটারিয়ান এনামুল হক, রোটারী ক্লাব অব ফেনীর সিটির সেক্রেটারি রোটারিয়ান মুসলেউদ্দিন, সদস্য এবিএম নিজাম উদ্দিনসহ রোটারী ক্লাব অব ফেনী মিড টাউন এর সদস্যবৃন্দ।উপস্থিত ডিস্ট্রিক্ট লিডারবৃন্দ রোটারী ক্লাব অব ফেনী মীডটাউন এর উত্তরোত্তর সফলতা কামনা করে বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে ফেলোশিপ ডিনার উপভোগ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন চাটার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান কামরুল আলম।
বিএনএ/এবিএম নিজাম উদ্দিন,ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত