32 C
আবহাওয়া
১:২১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ফেন্সিডিল ও গাজাঁসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ফেন্সিডিল ও গাজাঁসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ফেন্সিডিল ও গাজাঁসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে ৫৭৫ বোতল ফেন্সিডিল এবং দু্ কেজি গাজাঁ উদ্ধারসহ তিন মাদক কিারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার ( ১০ আগস্ট ) রাতে ফেনী মডেল থানাধীন ফতেহপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধারকৃত মাদকের দাম ৬ লাখ টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন-কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কেচকীমোড়ার মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. নাছির মিয়া (৪১), আব্দুল কাদেরের ছেলে মো. এমরান হোসেন (২১) ও মৃত জয়নাল আবেদীনের মো. সাদ্দাম হোসেন (২০)।

র‌্যাব-৭,চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ৫৭৫ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজা। তারা পরস্পর যোগসাজসে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য (ফেন্সিডিল, গাঁজা) কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতেস্বল্প মূল্যে সংগ্রহ করে দেশের বিভিন্ন মাদক কারবারি ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছে।

এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ২৪,কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী