28 C
আবহাওয়া
৯:৪৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » নির্বাচন ঘিরে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

নির্বাচন ঘিরে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

নির্বাচন ঘিরে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

বিএনএ, ঢাকা: বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা থেকে বাঁচতে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে ‘ডেমোনেস্ট্রেশন অ্যালার্ট’ শিরোনামে এ সতর্কতা জারি করা হয়।

সতর্ক বার্তায় বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি কিংবা তার আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে রাজনৈতিক দলগুলো দেশজুড়ে সমাবেশ এবং অন্যান্য নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম শুরু করেছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে রাজনৈতিক এসব কর্মকাণ্ড আরও বাড়তে পারে। এ অবস্থায় মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করে চলাফেরা করা উচিত। মনে রাখা উচিত যে, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিগুলো যেকোনো সময় সংঘর্ষ কিংবা সহিংসতায় রূপ নিতে পারে।

নাগরিকদের উদ্দেশে মার্কিন দূতাবাস বলে, আপনাকে বিক্ষোভ এড়াতে হবে এবং কোনো বড় সমাবেশের আশপাশে সতর্ক অবস্থানে থাকতে হবে। পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা ছাড়াও স্থানীয় ঘটনাসহ আশপাশের পারিপার্শ্বিক বিষয়ে সচেতন থাকতেও হবে। এছাড়া দূতাবাসের পরবর্তী আপডেটগুলোতেও নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত