28 C
আবহাওয়া
৬:০০ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » মেইল ট্রেনের ছাদে ছিনতাই, গ্রেপ্তার ৩

মেইল ট্রেনের ছাদে ছিনতাই, গ্রেপ্তার ৩

মেইল ট্রেনের ছাদে ছিনতাই, গ্রেপ্তার ৩

বিএনএ,চট্টগ্রাম : ট্রেনের ছাদে চড়ে কুমিল্লা থেকে চট্টগ্রাম আসচ্ছিলেন চার কিশোর। পথিমধ্যে ছিনতাইয়ের শিকার হন তারা। শুক্রবার (১০ জুন) রাতে ফেনী রেলওয়ে স্টেশন থেকে এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ি।

এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের জিনিসপত্র উদ্ধার করা হয়। আজ তাদের আদালতে পাঠানে বলে জানিয়েছে পুলিশ। তাদের দেহ তল্লাশি করে দুইটি স্টিলের সুইচ গিয়ার ছুরি, ৪টি  মোবাইল ফোন ও টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার লাকসামের শাসন পাড়া গ্রামের ওমর ফারুকের ছেলে শাকিল হোসেন (২৩), বান্দরবানের আলীকদম থানার দক্ষিণ-পূর্ব পালন পাড়ার মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম রবি (২১) ও কুমিল্লা সদর দক্ষিণ থানার উতুড্ডা এলাকার আব্দুল খায়েরের ছেলে সুজন মিয়া (২২)।

ছিনতাইয়ের শিকার ৪ জন হলেন-কুমিল্লার বুড়িচং থানার সোবারামপুর গ্রামের বাসিন্দা মারুফ হাসান, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ ফাহাদ ও আরিফুল ইসলাম।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আব্দুল আলীম জানান, চার কিশোর শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে কুমিল্লা থেকে চট্টগ্রামগামী মেইল ট্রেনের ছাদে চড়ে চট্টগ্রাম আসছিলেন। ট্রেনটি শর্শদী রেলওয়ে এলাকা অতিক্রম করার সময় ছুরি দেখিয়ে মারধর করে তাদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয় আসামিরা।

রাতে ট্রেনটি ফেনী রেলওয়ে স্টেশনে থামলে ছিনতাইয়ের শিকার একজন নেমে চিৎকার করলে এটিএসআই মো. জারু মিয়াকে তাদের গ্রেপ্তার করেন। এ ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি