18 C
আবহাওয়া
৭:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবক খুন

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবক খুন

ছুরিকাঘাত

বিএনএ, ঢাকা : রাজধানীর চানখারপুল নিমতলীতে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পলিন (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার (১০ মে) রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে  নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতকে ঢামেকে নিয়ে আসা মো. সাব্বির আহমেদ জানান, নিহত পলিন দোকানে দোকানে পানি সাপ্লাইয়ের কাজ করতেন। আব্দুল্লাহ নামের এক যুবক পলিনের স্ত্রীকে উত্ত্যক্ত করতেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল্লাহ পলিনকে পেটে ও বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পলিন নিমতলী এলাকায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী