27.9 C
আবহাওয়া
৯:১৮ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ‘ছুটির আগেই ঈদ বোনাস ও ১৫ দিনের বেতন পাবেন শ্রমিকরা’

‘ছুটির আগেই ঈদ বোনাস ও ১৫ দিনের বেতন পাবেন শ্রমিকরা’

'ছুটির আগেই শ্রমিকদের ঈদ বোনাস ও চলতি মাসের ১৫ দিনের বেতন দিবেন মালিকরা'

বিএনএ, ঢাকা: ঈদুল ফিতরের ছুটির আগেই ঈদ বোনাস ও চলতি মাসের অন্তত ১৫ দিনের বেতন পরিশোধ করবেন গার্মেন্টসসহ সকল সেক্টরের মালিকরা। এ কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

সোমবার (১১ এপ্রিল) বিজয়নগরে শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ-টিসিসি’র ৭১তম এবং আরএমজি টিসিসি’র ১২তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে শ্রম প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্টসসহ রাষ্ট্রায়ত্ত্ব, বেসরকারি, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সকল খাতের শ্রমিকদের ঈদের বোনাস, চলতি মাসের অন্তত ১৫ দিনের বেতন এবং বকেয়া থাকলে তা ঈদের ছুটির আগেই পরিশোধ করবেন মালিকরা।

প্রতিমন্ত্রী জানান, সরকারি ছুটির সাথে মিলিয়ে শ্রমিকদের ছুটি দিবেন মালিকরা। তবে জরুরি রপ্তানির প্রয়াজনে শ্রমিকদের সাথে আলোচনা সাপেক্ষে ছুটি এদিক ওদিক করতে পারবেন।

মন্নুজান সুফিয়ান বলেন, শ্রমঘন এলাকায় শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার সুবিধার্থে ছুটির দিনেও ব্যাংক খোলা রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর পত্র দেয়া হবে। শ্রমিকরা যাতে ঈদের ছুটিতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সেজন্য সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণের আহবান জানান শ্রম প্রতিমন্ত্রী।

সভায়, মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, অতিরিক্ত সচিব জেবুন্নেছা করিম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুসরাত জাবীন বানু, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দীন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, বাংলাদেশ এমপ্লারয়ার্স ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সুস্মিতা আনিস, বিজিএমইএ- এর ভাইস প্রেসিডেন্ট মো. নাসির উদ্দিন, পরিচালক হারুন উর রশীদ, জতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নানসহ বিভিন্ন মন্ত্রণালয়, শিল্প পুলিশ, সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শ্রমিক সংগঠন অংশগ্রহণ করেন।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি