31 C
আবহাওয়া
৬:২৬ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে বাড়িঘর ছেড়ে পালিয়েছে কয়েকশ মানুষ 

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে বাড়িঘর ছেড়ে পালিয়েছে কয়েকশ মানুষ 


বিএনএ, বিশ্বডেস্ক : ইন্দোনেশিয়ার মেরাপি পর্বতে সৃষ্ট অগ্নুৎপাতে বৃহস্পতিবার (১০ মার্চ) ২৫০ জনেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমন সংস্থার প্রধান আব্দুল মুহারী বলেন, বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি থেকে রাতে একাধিকবার অগ্ন্যুৎপাত ঘটায় গ্যাস, আগ্নেয়গিরির ছাই, শিলা উদগীরন এবং লাভা ৫ কিলোমিটারেরও বেশি নিচে প্রবাহিত হয়েছে। এতে ২৫৩ জন মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

২০১০ সালে শেষ বড় ধরণের অগ্ন্যুৎপাতে ৩ শতাধিক লোকের প্রাণহানি ঘটেছিল এবং আশেপাশের এলাকা থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার বাসিন্দাকে সরিয়ে নিতে হয়েছিল।

এটি ছিল ১৯৩০ সালের পর সবচেয়ে শক্তিশালী অগ্নুৎপাত, যাতে প্রায় ১ হাজার ৩০০ জনের প্রাণহানি ঘটেছিল। ১৯৯৪ সালের এক অগ্ন্যুৎপাতে প্রায় ৬০ জনের মৃত্যু হয়।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জের দেশটিতে প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।

 

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত